নক্ষত্রাঞ্জলি

Letters

I felt numb. জানতে চাও কেন?

March 22, 20262 min readLetters

নক্ষত্র,

কালকে বলছিলাম না যে, I feel numb. জানতে চাও কেন?

কাল সন্ধ্যায় যে তুমি বের হয়েছ, তোমাকে এত সুন্দর লাগছিল, যে আমি নিজের থলিফুটো জীবনের দিকে তাকিয়ে নাম্ব হয়ে গিয়েছিলাম। ভাবতেই পারো প্রগলভতা ছাড়া আর কিছুই নয়।

পৃথিবী কত অদ্ভুত , আমরা কত অদ্ভুত! Time to time you feel insecure about your looks, আর আমি এপাশে তোমার পানিপ্রার্থী তোমার সৌন্দর্য, ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গলে যাই, ভেসে যাই, উবে যাই।

হতে পারে আমি লাভসিক, তাই পৃথিবীর সবচে সুন্দর মেয়ে হিসেবে তুমি আমার চোখের মনিকোঠায় লেগে আছো! পৃথিবীতে অনেক সুন্দর মানুষ, মেয়ে থাকতে পারে, কিন্তু নক্ষত্রের তুলনা শুধু নক্ষত্র।

কাজী নজরুলের মত কবি সত্ত্বা থাকলে হয়ত তোমাকে সাজাতাম অক্ষরে, :

"কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস –সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।।"

আরবার ধার করা নজরুল সাহেবের গান দিয়েই কাজ চালিয়ে নিলাম।

তুমি আমাকে দেখোনি হয়ত এখনো। আমি আমার সিভি এট্যাচ করে দিচ্ছি এখানে। তোমার বার্থডে উপলক্ষে আমি বলেছিলাম আমার সম্পর্কে তোমাকে বলব। ব্যাসিক তো চেনো জানো আগে। এ ক দিনে আমি নিজের সম্পর্কে বলব।

এর পেছনে কোন আশা নেই, শুধু তুমি অন্তত এতটুকু জানো যে কে তোমার জন্যে এমন সব পাগলামো করছে। কে এমন সেই আশিক দিওয়ানা হাহা।

https://mistu01.github.io/cv/
https://mistu.pages.dev/

Warmly From your orbit.