Letters
বৃষ্টির চিঠি
নক্ষত্র,
Fasten Your Seatbelt. This s going to be extra cringe! Blame the rain!
এই চৈত্রের বৃষ্টি এত ভাল লাগবে কে জানত? চৈত্রের এই বৃষ্টি আমাকে কলেজ জীবনের সেই ভেজা দিনগুলোর মতই বাহারি রংগিন করে তুলছে। তবে কি তুমি এই অনি:শেষ ভাল লাগার কারন?
বেশি সুখ লাগার এই অনুভূতি আমি ভয় পাই নক্ষত্র! সুখ আমার জীবনে পরিযায়ী অতিথির মত। তোমাকে ভালবাসার এই অলীক সমীকরন আর সদ্য বৃষ্টিস্নাত আমার এই হাসনাহেনার মত প্রেমাস্ফুটিত মনের যে হাল তার একমাত্র কারন তুমি।
তোমার সুর, আর এই বৃষ্টির ছন্দ যেন মিলেমিশে এমন এক সুখকর সূচের মত বিধছে যেন। আজকে আমি কোন উপযুক্ত শব্দ খুজে পাচ্ছি না, কিভাবে লেখা যায় এই ভাল লাগার বিশেষন।
"কাছে থেকে ও তুমি কত দূরে, আমি মরে যাই তৃষ্ণাতে" - আমি ঠিক গানের এই লাইন টাতে দাড়িয়ে নক্ষত্র।
তোমাকে ঘিরে আমার এই ভালবাসার বোলচাল, নিজের সব ইচ্ছে তোমাকে ঘিরে প্রকাশ না করার সংযম, এক বিষম লাগা সুখের বৃষ্টি এই।
বসন্ত বৃষ্টির এই এপিসোড দেখলে আমার তোমার কাছে ছূটে যেতে মন চায়, তোমার স্টূডিওর নিচে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে একটু নিচে নামবে প্লিজ?! ১৫ মিনিট পাশাপাশি দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখব একসাথে!!
আমি জানি নক্ষত্র, তুমি আমার ছায়াটিও দেখনি। আমার নামটা পর্যন্ত জানোনা। আমি তোমাকে প্রতিদিন ভালবাসার কথা বলি, আমার প্রেমে পড়তে বলি! খুবই সিলি, I know!
আমি তোমার কাছে সময় বন্ধক রাখলাম, একটু অপেক্ষা চাই শুধু! একটু সময় নিয়ে আমার মত একটা অসহ্য লোককে চেনো, জানো, দেখ।
আমি নিজেকে একটু গুছিয়ে নিই।
সামনের বসন্তে না হয় এসে পড়ব! বসন্ত বৃষ্টি দেখার আয়োজনে।
:কক্ষপথ থেকে :বৃষ্টি কাতর কক্ষপথ বাসি।