নক্ষত্রাঞ্জলি

Diary Enties

নক্ষত্র, আমি আসলে কেমন?

March 2, 20261 min readDiary Enties

নক্ষত্র, তোমার কি জানতে ইচ্ছে করে আমি আসলে কেমন? সোনালী বুকের জমিনে শব্দ চাষ করে যে সব ফসল রোদে শুকোতে দিয়েছি আমি কি আসলে অস্তিত্বে তাদের সমার্থক নাকি অন্য রকম?

সত্যি বলতে আমি আমার শব্দের মতই, ভেতরে, বাইরে সব খানেই। এই এলোমেলো বাক্য তবে পোষ মানানো শব্দ গুলোর মতই আমি।

প্রেমিক হিসেবে এখন কেমন জানিনা। তবে রেফারেন্স হিসেবে, "বেহায়া মনটা লইয়া" গানের একটা লাইন মাথায় আসে, "যেমন, প্রভূর দ্বার ছাড়ে না কুকুর, যতই করুক বেত্রাঘাত।" সংক্ষেপে বললে, বেহায়া প্রেমিক হাহা। সম্ভবত এমনই।

দেখতে? সুদর্শন নই স্বাভাবিক স্টান্ডার্ডে, তবে বোধহয় অসুন্দর ও নই। উচ্চতাও কম মাত্র ৫'৬" , এভারেজ বাংগালি। কোন মেডিকেল কন্ডিশন নেই, কোন নেশাও নেই শুধু ক্যাফিইন ছাড়া।

দেখতে কেমন বর্ননা করতে গিয়ে এসবের বর্ননা কেন করছি বলো তো?! হাহা সঠিক জানিনা। তোমায় লিখতে বসলে তোমার কথা ভাবতে ভাবতে হতবাক হয়ে থেমে যাই মাঝে মাঝে, সহজ কথায় আনমনা হয়ে যাবার অভ্যাস হয়ে গিয়েছে।

এখন আর কিছু মাথায় আসছে না। যখন আবার বলার মত কথা আসবে তখন বলব কেমন?

Warmly .. From your orbit, living rent free.