Diary Enties
তোমায় যা লিখি
March 17, 20261 min readDiary Enties
তোমায় যা লিখি বা শব্দ সাজাই, এলোমেলো হোক তবু ও এ সব তোমার নৈবেদ্য , আহুতি।
তুমি ভাবছ, এসব লেখা এক মহাকাল সাক্ষী হয়ে আমার যশ খ্যাতি বাড়াবে কোনদিন; সে তোমার উদারতা বৈকি। কৃতজ্ঞ আমি; অনুপ্রেরণা ও তুমি!। কিন্তু জেনে রাখ নক্ষত্র তোমার প্রতি এই আহুতি শুধুই তোমার।
যদি কোনদিন আমার তোমাকে পাব জেনে পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে ঝাপ দিয়ে এক জন্মান্তর হিম মূর্তি হয়ে আলোকবর্ষ পাড়ি দিতে হয় তাতেও আমার আপত্তি নেই।
তবু তোমার প্রতি সব আহুতি যেন তোমার প্রার্থনায় নিবেদিত থাকে সে আমার নিশ্চিত করতে হবে।