নক্ষত্রাঞ্জলি

Letters

ঈদ মুবারক, নক্ষত্র

March 21, 20263 min readLetters

নক্ষত্র,

তোমার এই কদিনে অনেক পরিশ্রম গেলো তাই না? দিন থেকে রাত পর্যন্ত কাজ করে প্রতিদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরলে।

আমি প্রতিদিন কি ভাবতাম জানো? তোমার এত পরিশ্রমের পর বাসায় ফিরে যদি একটা হেড মাসাজ, একটা ধোঁয়া ওঠা কফি পেতে মন্দ হত না কিন্তু? তারপরে আয়োজনে গরম ভাত, একটা ডাল সাথে একটা ভাজি দিয়ে অল্প করে একটা হালকা ডিনার! তাহলে কি তোমার প্রতিদিন কিছুটা হলেও হালকা হত?

দেখো এত কিছুর পরেও, You are hustling. আমি সবচে বেশি খুশি কিসে জানো? তুমি আমাকে এতটুকু আস্থা রাখতে পেরেছ যে তোমার Vernerability আমার সাথে শেয়ার করছ। আমি কত খুশি এটা যদি জানতে সারাটা দিন আজকে। আমি হয়ত ম্যাজিকের মত সব ভুলিয়ে এক মুহূর্তে মন ভালো করে দিতে পারব না সব সময় কিন্তু awkwardly পাশে বসে থাকায় আমার জুড়ি নেই। মাঝে মাঝে তবে দু একটা লেইম জোক মেরে তোমার মন খারাপি ঠোঁটে যদি একটু হাসির রেখা দেখি তাও খারাপ কি?

সেই আমার হাত টা সব সময় মেলা আজীবনের জন্য, চাইলেই ধরে রাখতে পারো আবার না ধরতেও পারো।

তুমি মাথার মধ্যে যে ঝড় ই বয়ে নিয়ে বেড়াও, নিজেকে যেভাবেই দেখো: তুমি আমার কাছে সব সময়েই পারফেক্ট, আর পৃথিবীর সবচে সুন্দর নারী।

তোমার জন্মদিন ঘনিয়ে আসছে, আজকে হঠাৎ মনে পড়ল: আমি খুবই খুশি জীবনে শেষ যাকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, সে আমার হৃদপিণ্ড ভেঙ্গে ফেলে চলে যাওয়ার পেছনে ঈশ্বরের এক বড় আশীর্বাদ ছিল জানো? এই সময়ে, শত ঝড় পেরিয়ে জীবন আমাকে আজ যেখানেই নিয়ে এসেছে, এখানে এসে আমি তোমাকে খুঁজে পেয়েছি। সব ব্যর্থতা, হার্টব্রেক is worth it.

ঈশ্বরকে ধন্যবাদ, তোমার মত একটা soul কে পৃথিবীতে পাঠানোর জন্যে, নাহলে সৌলমেট এর ধারণাটা আমার কাছে অস্পষ্ট থেকে যেত, আমি বিশ্বাসই করতাম না হয়ত কোনোদিন।

তুমি আমার কাছে কতটা প্রেসাস সেটা হয়ত বুঝতে পারো।

তোমার জন্মদিন দোরগোড়ায় আবার ঈদ তাই হয়ত আমি একটু বেশি আবেগি আজকে।

দেখো এই ঈদে সবার ঘরে ফেরার তাড়া আছে, আমার ফিরে যাবার মত কোন ঘর নেই, তাই তাড়া ও নেই। যদি কোনোদিন তোমার বুকের জমিনে আমার একটা ঘর হয় সে ই হয়ত আমার চিরস্থায়ী ঠিকানা হবে।

আমি তা নিয়ে বিশেষ দু:খি এমন টা নয়। আমি তোমার জন্মদিন নিয়ে মনে মনে খুবই এক্সাইটেড আর আবেগী। তুমি পৃথিবীতে এসেছিল ২৫ তারিখ, আমার কাছে এটা তোমাকে জানার পর থেকে সবচে মূল্যবান তারিখ বই কি।

আমি সেলিব্রেশন এ, গিফট এ খুবই কাঁচা। কিভাবে কি করলে কি হয়, এই হিসাব এখনও আমার মিলে না।

ঈদ আর তোমার এসে পড়া জন্মদিন নিয়ে তোমার পরিবারের প্রতি আমার অনেক শুভকামনা। সব ঝড়ের মাঝে যারা তোমাকে আগলে রেখেছে এই ২৮ বসন্ত পর্যন্ত।

যদি সুযোগ হয় আমি তোমার হৃদয়ের আর মনের যত্ন নেব না হয় এর পরের জন্মদিন থেকে, কিছু অংশ হলেও না হয়।

ঈদ মুবারক, নক্ষত্র।

আজ এ পর্যন্তই।

:কক্ষপথ থেকে, কক্ষপথ বাসী।