নক্ষত্রাঞ্জলি

Letters

নক্ষত্র, কেমন কাটছে তোমার ঈদ?

March 21, 20261 min readLetters

নক্ষত্র,

কেমন কাটছে তোমার ঈদ? আশা করি খুউব ভালো।

তুমি কালকে বললে না কেন চিঠি লিখি নি? আসলে আমি কালকে থেকে একটু ছুটি পেয়ে ঘর দোর গোছানোর কাজ করছি, আবার একটু রান্নাও করা লাগছে, যেহেতু বুয়া খালা ছুটিতে।

দুপুরে উঠে, রান্না ঘর টা পরিষ্কার করলাম। খালাদের পরিষ্কার আর কতই ভালো হয়, বলে বলে করানো লাগে তাও আবার ঠিকঠাক লাগে না।

আমার ওসিডি নেই কিন্তু বেসিক পরিচ্ছন্নতা তো বজায় রাখতেই হয়।

আমার এখনও অনেক কিছু গোছানো বাকি, জমা কাপড় থেকে শুরু করে আরও হাবিজাবি। এই দেখো জমা কাপড়ের কথা বলতেই এই দেখো মনে পড়ে গেলো, লন্ড্রি বাকি।

খুশিতে ভরে থাক তোমার দিন আমার প্রিয় নক্ষত্র। পরিবারের সাথে মেতে থাকো, হাসিতে।

তোমার নিরন্তর শুভ কামনায় কক্ষপথ থেকে, তোমার আলোতে ভেসে থাকা কক্ষপথ বাসী।