নক্ষত্রাঞ্জলি

Letters

নক্ষত্র, একই শহর, একই মেঘের নীচে একই বাসন্তী বৃষ্টি!!

March 14, 20262 min readLetters

নক্ষত্র, কি অদ্ভুত দেখো, কালকে রাতেই ভাবছিলাম বৃষ্টি নিয়ে একটা ফিচার লিখব। আমি বৃষ্টি কতটা পছন্দ করি। সেই হাইস্কুল জীবন থেকে। কিভাবে আমি ছাতা নিয়ে স্কুল গেলেও বের না করে ভিজতে ভিজতে বাসায় ফিরতাম, বা খুলনার বৃষ্টি আমার জীবনে অনুভব করা করি আর অভিজ্ঞান করা বলি!

আজকেই বৃষ্টি হলো। ভেজার সুযোগ হয়নি কিন্তু আমি নিশ্চিত ভাবছিলাম নক্ষত্র নিশ্চই এই বৃষ্টি খুব উপভোগ করছে।

একই শহর, একই মেঘের নীচে একই বাসন্তী বৃষ্টি!!

নক্ষত্র, আমি জানি আমি শুরুর পর থেকে একটা ব্লগ সাইট তৈরি করে শুধু ক্রিঞ্জ লেখা লিখেই যাচ্ছি। সব কিছুর মধ্যেই সুযোগ পেলে শুধু ভালোবাসা আর ভালোবাসা। পরিমাণে বেশি হয়ে গেলে মিষ্টিও তিতা লাগে। আমি জানি সময়ে অসময়ে, I can be a real cringe, Like ugh kinda cringe. Well, with this brain, nothing is in-between rather over the top or dont exist at all. Blame the wiring of my brain. জানি সাঝে মাঝে এটা বিরক্তিকর।

এটাই ভাবছিলাম, আমার কাছেই যখন এতটা ক্রিন্জ লাগছে তাহলে তোমার কাছে কতটা ক্রিনজ লাগতে পারে। Uhghh!

আমি সিদ্ধান্ত নিয়েছি ভালোবাসা অন্তরে থাক কিন্তু লেখাজোকার মধ্যে, স্পেশালি সব লেখার মধ্যে যেন ভালোবাসা না ঢোকে, সেটা লক্ষ্য রাখার। আমার নিরানব্বই ভাগ লেখা ট্র্যাশ, দু একটা কন্টেন্ট আছে যেগুলো সময় নিয়ে খুঁজে ফিরে লেখা, ওগুলো কিছুটা হলেও জাতের।

সমস্যা হলো (এটা কোন সমস্যা না, কথার কথা বলছি) ব্লগের নাম নক্ষত্রাঞ্জলি আর যেই আগ্নেয়গিরির মত ভালোবাসা আর লাভার মত জলন্ত আর গলন্ত প্রেমে হৃদয়পুর প্লাবিত তাতে নিজেকে কন্ট্রেইন করা কিছুটা মুস্কিল হয়ে পড়ে। তবে lemme try, নক্ষত্র।

ওহ, তোমাকে আমার ওয়ার্ক শিডিউল নিয়ে বলা হয়নি। সম্প্রতি জবের পাশাপাশি একটা extra প্রজেক্টে যুক্ত হবার কারনে ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৫-৬ ঘন্টা ঘুম বাদে সবটাই কাজে কেটে যাচ্ছে। তোমাকে লেখাই আমার বিরতি শুধু। তবে এই ব্যস্ততা আমার জন্যে আসলেই উপকারি বলতে হবে; Keeps me sane.

এই দেখো বাসায় এলাম ১২টার পর ফ্রেশ হয়ে, তোমাকে লিখতে লিখতে কখন ১ টা বেজে গিয়েছে খেয়ালই করিনি। খেয়ে নেওয়া প্রয়োজন।

নক্ষত্র, তোমার জীবনে উৎকো ভালবাসার থলি নিয়ে উপস্থিত হয়ে, তোমার চালে ঢিল মেরে বিরক্ত করার জন্যে দু:খিত, প্রতিনিয়ত। কিন্তু ভালোবাসা আর মনের কারবার তো হিসেব করে হয় না। হিসেব করে ব্যবসা হয়, ভালোবাসা নয়। তাই কি আর করা একটু আধটু সহ্য কর, বা ইগ্নর কর। ধীরে ধীরে সময়ের সাথে হয়ত তোমাকে আমার এই বিরক্ত করার হার কমে যাবে অপ্রকাশিত লেখায়, তবে আমার এই প্রার্থনা অনন্ত। আমি এখনো শিখছি কিভাবে মানুষ হতে হয়, তোমার প্রেমিক হবার স্বপ্ন মিছে মরিচীকা, তবু মানুষ হবার এই প্রচেষ্টায় তোমাকে ভালোবাসা আমার ভিষন প্রয়োজন।

উষ্ণতায়: কক্ষপথ বাসি আধা-মানুষ.