নক্ষত্রাঞ্জলি

Poems

~নক্ষত্রাঞ্জলি~

February 14, 20261 min readPoems

পৃথিবীর সবচে সুন্দর জিনিস গুলো দেখলে-
আমার তোমার কথা মনে হয়, নক্ষত্র

গোধূলির রক্তাক্ত আকাশ, ভোরের কুসুম হলুদ সূর্য
ফুলের গন্ধ, বৃষ্টি, ঝরনা, কবিতা
গান
কফি, ঠাণ্ডা জল
রাত, আকাশ, মেঘ,
প্রেমে মশগুল প্রেমিক-প্রেমিকা
মুরগির বাচ্চা,
সমুদ্র, পাহাড়,
ভালবাসা, প্রেম, ভক্তি
কবিতা, গল্প, উপন্যাস
সমুদ্রতট

প্রিয় গানের সুর, কথা~

পৃথিবীর সব পবিত্রতম জিনিস দেখলেও আমার তোমাকে মনে পড়ে
তোমাকে ভালবাসা তাই আমার ধর্ম।
পৃথিবীর সব সুন্দরতম অস্তিত্ব আমি তোমাকেই অঞ্জলি দিলাম