Poems
নক্ষত্রকে বলেছি যে দৈন্য
March 16, 20261 min readPoems
আমি ঢেউহীন হ্রদ, শান্ত সৌম্য
নেই নুড়ি বালু এবং তটের প্রাচুর্য
তা নিয়ে আমার আফশোষ ও নেই
তুমি ছুটে যেতে পারো সমুদ্রে
আমুদে উপাখ্যানের এক এডভেঞ্চারে
বজ্র ঢেউ, আর জোসনার সৌন্দর্য খুজতে
জানি সমুদ্র সে তো অপার্থিব
সৌন্দর্যে, প্রাচুর্যে।
হ্রদে কে তবে রবে?
কোন সে স্বাতী?
ভেসে রবে আকাশে ও হ্রদের বুকে
চাঁদ নিয়ে যাক ওরা, জোসনার সৌন্দর্যে
আমার থাকুক শুধু আলোকবর্ষ দূরের নক্ষত্র।
বিনিময়ে পাবে এক লাইফটাইম ডিল
এক জোড়া মুগ্ধ চোখ
একটি ফরমালিন মুক্ত হৃদয়
জীবনের রাস্তা থেকে ফস্কে পড়ে যেতে লাগলে
ধরে রাখবার জন্যে আরেক জোড়া হাত।।