নক্ষত্রাঞ্জলি

Poems

আকাশের বুকে তুমি যেমন নক্ষত্র

March 10, 20261 min readPoems
Artwork for আকাশের বুকে তুমি যেমন নক্ষত্র

আকাশের বুকে তুমি যেমন নক্ষত্র
সেই সাথে
এক সীমাহীন সমুদ্র,
আমি আজন্ম তৃষ্ণার্ত
পরিব্রাজক এক।

জানিনা আমি ঠিক কবে কোথায়
তোমার প্রেমে এভাবে ডুবে মরেছি
কোন নোটিশ দেয় নি মন
তবু
সুরের প্রতি যেমন টান
তেমনি বুকে আশার পান্ডুলিপি বেধে
সতর্ক থেকে দিয়েছি ঝাপ তোমার মাঝে।

বেদনার অকাল কিন্তু সমুদ্র পাহাড়
আর প্রস্তরীভূত ভালোবাসা নিয়ে
আমার হারিয়ে যাওয়া তোমার বিস্তৃত চোখে।
চুপ থাকলেও জেনে নিও
ভালোবাসা হয়নি ম্লান
নয় বিরতি বলছে নিয়তি
মৌনতা সাক্ষী শুধু--

যে চোখের গভীরতা মাপতে আকাশ কে করি একক
আমার অন্তর ভোর রাতের মুয়াজ্জিনের মত একাগ্র
আবার বাসন্তিতে সেই চোখের তট ধরে যেন থাকে
আমার বাড়িঘর।