নক্ষত্রাঞ্জলি

Letters

আজ এ পর্যন্তই নক্ষত্র

March 9, 20262 min readLetters

নক্ষত্র,

তুমি সব সময়ে আমার সব সময়ে আমার সজাগ মনে থাক?

এটা সাময়িক ভালোবাসা বা ভাল লাগার চেয়ে বেশি কিছু, বা আমি তোমার নাগাল পাচ্ছি না বলে ওপারের ঘাস বেশি সবুজ লাগছে, একবার অর্জন করে ফেললে আর গুরুত্ব থাকবে না, এমন সম্ভাবনার বাইরে এক শান্ত হ্রদের মধ্যে ভেসে থাকা চিরন্তন অস্তিত্বের মত।

আমার ভালোবাসা খুব অনাড়ম্বর, আমার দেবার মত বলতে গেলে কিছুই নেই। তবে যা আছে প্রয়োজনে তার পুরোটাই তোমার হাতে তুলে দিয়ে অস্তিত্বহীন হয়ে যেতে আমার দু মিনিট লাগবে না। এমনিতেই আমার জীবনের তেমন কোন সিগনিফিক্যান্স নেই।

আমি একটা বিষয় নিয়ে খুব খুশি, আমার কথাটা বুকে চেপে নিয়ে কবরে চলে যাবার কথা ছিল সেটা তোমাকে জানাতে পেরেছি, এটা কোন অর্জন না হলেও, অর্জনের চেয়ে কোন অংশে কম নয়।

আমি এতটা Naive যে আমাকে কেউ মেরে ফেলতে ধরো একটা ভোতা ছুরি নিয়ে আসছে আর ছুরি মারার পর বলছে, "তোর চামড়া এতো মোডা কেন!" আমি সম্ভবত সরি বলে বলব, ভাই রান্না ঘরে দেখেন ভাল ধারালো ছুরি আছে। এই কথা কেন উল্লেখ করলাম জানো, নক্ষত্র?! প্রেমিক হিসেবে, জীবন সংগী হিসেবে আমি পারফেক্ট নই, কখনো আমি খুবিই Un-Decisive, Naive যে সেটা unnatural এবং বিরক্তিকর ও বটে।

আমার ভালবাসায় কোন উৎসব না থাকলেও, আছে আজীবন টিকে যাবার গ্যারান্টি, সাথে আজীবন যেকোন ভালবাসাজনিত সমস্যার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি।

জানিনা তোমার সাথে আমার একই শহরে থেকে কোন দিন দেখা হবে কি না নক্ষত্র! তবে তোমার সাথে আমার দেখা হবার একটা সুযোগ তৈরি হয়েছিল, তুমি যে রিডিং ইভেন্ট টা তে আগ্রহ দেখিয়েছিলে, আমি ওখানকার পুরাতন সদস্য। আমি ওদিন ওখানে ছিলাম।তোমাকে হয়ত নীরবে চোখ ভরে দেখে নেবার শেষ সুযোগ ছিল। আমি শুধু উকি ঝুকি মারছিলাম যে তুমি আসলে কিনা। আমি চাইলে আগেই জেনে যেতে পারতাম তুমি নিশ্চিত করেছ কি না, আসবার কথা। ইচ্ছে করেই সেটা করিনি। অনিশ্চয়তার দোলাচলে নিজেকে সপে দিয়ে আমি গিয়েছিলাম ওদিন। এমনিতে বেশ প্রোডাক্টিভ ছিল, পড়া আর ছোট্ট একটা বসন্ত কন্সার্ট মিলিয়ে। কিন্তু আমার চোখে আর মনে ছিলে শুধু তুমি আর অপেক্ষা!

অপেক্ষা, অপূর্নতা, ধৈর্য, নীরবতা আমার জীবনে নতুন নয় বরং সুপরিচিত। আমি তবে ঐ রিডিং ইভেন্টের পর সিদ্ধান্ত নিয়েই ফেলি, তোমাকে জানাই, কি আর আছে হারাবার, নি:শ্ব যে তার আবার হারাবার ভয়!

কি অদ্ভুত একটা মানুষকে আরেকটা মানুষের জীবনে কত ঘটনা ঘটছে অথচ সে ই মানুষটা কিছুই জানেনা। But maybe I was made to love you, that is the ultimate fate of my life!

আজ এ পর্যন্তই নক্ষত্র; তোমার আলোতে, কক্ষপথ থেকে।