Letters
নক্ষত্র, ঈশ্বরে বিশ্বাসের কারণ
নক্ষত্র, মনে আছে বলেছিলাম, তুমি আমার ঈস্বরে বিশ্বাসের কারণ? কেন জানো?
তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই গ্রুপে, বিয়ের জন্যে পোস্ট করেছিলে, আমি তোমাকে দেখেই জীবনে দ্বিতীয় অথবা চতুর্থ বারের মত ঈশ্বরকে ডেকেছিলাম। এমন একটা মেয়ে যে Kaavish আর CAS নিয়ে এতটা অবসেসড, রিয়েল মাদ্রিদ এর এমন পাগলা ফ্যান, এই মেয়েটার বিয়ে হয়ে যাবে, আর আমি তাকে এমন সময় খুঁজে পাব? যে মেয়েটার এম্প্যাথি আর এনার্জি আমাকে এভাবে ছুঁয়ে গেলো, তার সাথে আমার পরিচয় টা এটলিসট হবে না?
যে মেয়েটা নক্ষত্রের মত, যে মেয়েটার মন হাফ-বয়েল ডিমের কুসুমের মত নরম, যেই মেয়েটা আমার সৌলমেট... যে মেয়েটার হৃদয় একটা লাইলাক ফুলের বাগানের মত, সে আমার হবে না, এমন কেন পৃথিবীর নিয়ম?
আমার অজান্তেই আমার মন প্রার্থনায় উপনীতঃ হে ঈশ্বর আপনি যদি বিরাজ করেন, বিশ্ব চরাচরে। আপনি যদি দয়ালু হয়ে থাকেন, তবে তার বিয়ে টা এখনি যেন না হয়, প্লিজ ঈশ্বর!
আমি সত্যি দুঃখিত নক্ষত্র এমন অদ্ভুত আর নেগেটিভ প্রার্থনা করার জন্যে।
আমি জানি এখানে আমি শুধু আমার দিকটাই ভেবে, স্বার্থপরের মত প্রার্থনা করেছি কিন্তু নক্ষত্র, ভালবাসার ব্যাপারে মনকে কি আটকানো যায় ??
-- তারপর তুমি যখন প্রেমে পড়লে...! কার সে তো আমি আর জানিনা, তবে পৃথিবীর সবচে সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা করা হলে নিশ্চয়ই সে সেরা পাঁচের তালিকায় থাকবে এ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। তারপর তুমি যখন প্রেমে পড়লে ... আমি ঈর্ষা, অসহায়ত্ব, বিষাদ পরিপূর্ণ, একটা জীবন্ত মানুষ যতরকমের অনুভূতির ভিক্টিম হতে পারে, সব হলাম। ডিনায়াল থেকে এক্সেপ্ট্যান্স! এক সময় মলিন হয়ে গেলাম।
কিন্তু ঈশ্বরের দরবারে তোমাকে চাওয়ার প্রার্থনা আমার বেড়েই গেল। কেয়া, আমি তোমার প্রেমে পড়েছি বলে তোমাকে লাভ বম্বিং করে তোমার মন জয় করার জন্যে এটা বলছি এমন না, তুমি যে কত অসাধারণ একটা মেয়ে তুমি নিজেও হয়ত জাননা, তোমার আশপাশের মানুষ থেকে ডেফিনিটলি শুনেছ। তোমাকে পাবার জন্যে অনেকেই তোমার গুণগ্রাহী মুগ্ধ প্রেমাস্পদ বান্দা সেজে তোমার ইবাদত বন্দেগিতে মত্ত সেটা অনুমান করার কিছু নেই। আর আমি তো আরও অতি - সাধারণ একজন।
তোমাকে পাবার নিশ্চয়তা থাকলে পৃথিবীর এ প্রান্ত - ও প্রান্ত ফোড় কাটতেও আপত্তি থাকে না, সেখানে প্রার্থনা তো খুবই সাধারণ।
আমি জানিনা ঈশ্বর আমার প্রার্থনা কবুল করেছে কি না, তুমি মনে মনে কাউকে পছন্দ কর কি না, কারো সাথে টকিং স্টেজ/সিচুয়েশনশিপ আছে কি না, তার উপর আমার যেই ভগ্ন দশা জীবন! তাই এখন জেনে বুঝে এই জলাঞ্জলি ভালবাসায় মত্ত হয়েছি। আশার বাসা না থাকলেও ভাঙবার ও ভয় নেই।
শুধু আছে ভালবাসার আনন্দ, তোমাকে ভালবাসতে তোমার অনুমতির প্রয়োজন নেই।
আমার গ্রহের আকাশে তুমি আমার নক্ষত্র। তুমি আমাকে জানলেও তুমি আমার, না জানলেও তুমি আমার।
তোমাকে লেখা চিঠির প্রথম বা দ্বিতীয় খসড়ার নমুনা ছিল এমনঃ (ছবিতে)

আর এই ভালবাসার থিম নিয়ে একটা ছোট্ট আর্ট-ওয়ার্কঃ

Warmly- The one who lives in your orbit.