Letters
নক্ষত্র, You Feel Like Home
নক্ষত্র,
একটা মানুষের অস্তিত্ব কিভাবে আরেকটা মানুষের সুখের চাবিকাঠি হতে পারে? আমার মত একটা রোমান্সলেস রোবটিক মানুষের কাছে এটা অকল্পনীয় ছিল। যে আমি আজীবন সবকিছু লজিক ধরে, আগে পিছে হিসেব কষে চলতাম। এমনকি প্রেমে পড়লেও আবেগের চেয়ে লজিক এর হিসেব যেন বেশি থাকত।
ভাবতে অবাক লাগে, সেই আমি তোমার প্রেমে এভাবে গড়াগড়ি খাচ্ছি। মাথার ভেতর বলিউডি সিনেমার মত গান বাজছে।
মানুষ অদ্ভুত প্রানী তাই না?
কেয়াফুল, তুমি একটা ম্যাজিক্যাল এক্সিস্টেন্স।
আর তুমি কি আমার মাথার ভেতর সত্যিই উকিঝুকি মেরেছো? শুধু গান না, জীবন নিয়ে স্বপ্নের ভবিষত প্রতিরূপ ও তোমার সাথে এভাবে মিলে যায় কিভাবে?
শোন, একটা মুভি দেখলাম, People We Meet on Vacation (2025). আমি সিওর তুমি অনেক পছন্দ করবা। অনেক ব্যস্ত থাক জানি, কিন্তু দেখে নিও। মুভিটার প্রেমে পড়ে যাবা।
আমি কিছুই বলব না মুভি নিয়ে, একদম ব্লাইন্ড স্পটে থেকে দেখা শুরু করো, তাহলে সবচে বেশি ভাললাগবে।
মুভি দেখে আমার তোমার কথাই মনে হয়েছে, Nokkhotro is my home. Home is not a place. It's a feeling and only Nokkhotro feels like home.
.... আজকে একটা কথা মাথায় ঘুরছিল জানো। যার অনেক আছে তাকে সবাই দেয়, যার কিছু নেই তাকে কেউ কিছু দেয় না। জানিনা ঠিক কোন অনুভূতি এই লাইনটা আমার মাথায় কনস্ট্রাক্ট হয়েছে।
আজকের মত এখানেই: ভালো থেকো প্রিয় নক্ষত্র।
Warmly -তোমার কক্ষপথ বাসী।