নক্ষত্রাঞ্জলি

Letters

The Memories Live Inside You

March 11, 20265 min readLetters

আমাদের যাপিত জীবন কি অদ্ভুত তাই না? আমরা ছোট ছোট মুহুর্ত গুলোর স্বীকৃতি দিতে জানিনা বা ভুলে যাই। দু মাস, ছ মাস হতে হতে হতে বছর ঘুরে যায়, তখন চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা বা রাস্তার পাশের কোন দোকানে দাঁড়িয়ে জাঙ্ক ফুড খাওয়ার মুহূর্ত গুলোও কত রঙিন স্মৃতিতে পরিণত হয়। আবার একই ভাবে, প্রিয় কিছু বা প্রিয় কোন জন হারানোর বেদনাও এক সময় একটা অভ্যাস হয়ে যায়, কিন্তু মুছে যায় না। মাস শেষে, বছর শেষে বা জীবন সায়াহ্নে এসে মেমোরিজ ছাড়া আমাদের আর কোন বিশেষ অস্তিত্ব থাকে কি? না বোধ হয়।

দু:খ বোধ, বেদনা বা অতি সুখের লহমা কোনটাই যে চিরস্থায়ী নয় তাতো তুমি জানো নক্ষত্র। সময় বিশেষে, পৃথিবীর সবচে প্রিয় জিনিসেরও কোন উপযোগিতা থাকে না।

দু:খ থেকে বাঁচার সবচে ভালো উপায় কি? Well, if you ask my humble opinion, the most dependable cure for sorrow is the rather unfashionable business of simply living through it. There is no clever shortcut that I know of. If someone invents one, they will become richer than the fellow who first discovered tea.

আমি যেমন বলি: Respect your feelings. দু:খকে হ্যালো বলো। দু দিন, চার দিন, প্রয়োজনে অনেক দিন দু:খে থাকো, কাঁদো।

দু:খি হও কিছুদিনের জন্যে। The memory of a loved thing or a loved person deserves at least that small ceremony. Loss asks for mourning. It appears to be built into the human design, and unfortunately the manufacturer did not provide an "off" switch for it. People handle grief in all sorts of inventive ways, but mourning is the first step most of us end up taking, whether we planned to or not.

Now about the laptop. Any practical fellow will say, "It's only a laptop. Buy another one." And technically that fellow is correct. Shops are full of new laptops that are faster, thinner, brighter, and probably smarter than the owner.

But that is not the point at all.

Only you know that the machine spent six loyal years beside you like a quiet old friend. It watched your ups and downs without complaint. It listened to your music without arguing about taste. It tolerated your poetry, which is more patience than many humans can claim. Through loss, love, late nights, and whatever philosophical storms passed through your head, it simply sat there and kept you company.

A device like that stops being a device. It becomes something closer to a witness. And witnesses are hard to replace.

But there is another truth that deserves equal attention. None of those six years actually lived inside the laptop. Not a single day of them. They lived inside you.

The laptop merely accompanied you, the way a silent traveling companion does. It carried the files perhaps, but the life belonged to you. The meaning of those years exists because you lived them.

The memories connected to that laptop are still entirely yours. The late nights when sleep refused to cooperate. The music you listened to when the world was quiet. The things you slowly figured out about life. The person you became during those six years. None of that has gone anywhere.

A thief may run away with the hardware, but memory is a very stubborn property. No thief in recorded history has yet managed to steal that. If someone ever figures out how, I suspect humanity will have much bigger problems than missing laptops.

The memories live in you. They are sitting there comfortably, and they show no intention of leaving.

নক্ষত্র, আমার জীবনের সবচে প্রিয় একটা জিনিস হারানোর গল্প শোনো বরং:

আমি যখন সেকেন্ড গ্রেড এ তখন আমাদের বাড়িতে দুটো রাজহাসের বাচ্চা আনা হয়। আমি অমনি অঘোষিত কেয়ার গিভার হয়ে পড়ি ওদের। ছোট থেকে ওদের খাওয়ানোর সময় পাশে থাকতে থাকতে ওরা আমাকেই সব সময় ফলো করত, আমাকেই চিনত। এভাবেই ওরা কয়েক মাসে এডাল্ট হয়ে উঠল। আমার সাথে ওদের বন্ড ততদিনে আরও পোক্ত।

আমি স্কুল থেকে ফিরলে ওরা আমার জন্যে রাস্তায় গিয়ে অপেক্ষা করত। আমাকে দেখলে দৌড় দিয়ে উড়ে আমার গায়ের ওপর পড়ত। ওরা দুজনেই আমাকে সব সময় প্রোটেক্ট করার চেষ্টা করত। অন্য কোন মানুষ ওদের সামনে আমার পাশে আসলে তাদেরকে ঠোকর দিতে এগিয়ে যেত। আমি গোসল করতে গেলে ওরা আমার সাথে পুকুরে যেত। আমার সাথে ডুব দিত।

পোষা প্রাণী কি সেই কনসেপ্টের আগেই একদিন স্কুল থেকে ফিরে দেখি আমাদের বাসায় আত্মীয় এসেছে আর আমার প্রিয় দুই রাজহাঁসের একটাকে মেরে ওনাদের জন্যে রান্না করে দিয়েছে। আমি সেইদিন চিৎকার করে গড়াগড়ি করে কান্না করেছিলাম, নক্ষত্র। Writing this to you still makes my eyes water a little, which is inconvenient when one is trying to sound wise.

For the first time in my life I encountered a loss so sharp that words refused to cooperate with me. I cannot properly explain how deeply it hurt.

I couldn't eat for days. Even rice looked suspicious to me after that event.

সময়ের সাথে সে ক্ষতও মুছে গিয়েছিল, কিন্তু আমার স্বত্বার মাঝে ওদের অস্তিত্ব এখনও রয়ে গেছে। জানিনা সৃষ্টিকর্তা কি করেন ওদের মত অবুঝ কিন্তু লয়াল প্রাণীদের, যারা স্বার্থ বোঝে না শুধু ভালোবাসা বোঝে।

I know I cannot take the sorrow away. At best, I can sit beside it with you for a while. Just know this: I feel what you feel. I am here with you, and I will remain here.

উষ্ণতায়, কক্ষপথবাসী কেউ।